আইন- আদালত
আইন- আদালত >>

উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় আসছে জাবি ক্যাম্পাস

  |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট

উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় আসছে জাবি ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) উদ্যোগে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ওপেন স্পেসগুলোতে উচ্চগতির ইন্টারনেট (ওয়াই-ফাই) সুবিধা চালু করার কাজ শুরু হয়েছে।

 

‎আধুনিক শিক্ষা, তথ্য আদান-প্রদান ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতেই ক্যাম্পাসের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সেবা চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করে জাকসুর তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন।

‎প্রকল্পের প্রথম ধাপে ক্যাম্পাসের পাঁচটি জনগুরুত্বপূর্ণ স্থানে উচ্চক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ‘অ্যাক্সেস পয়েন্ট’ বসানোর কাজ চলছে। এসব পয়েন্টের একেকটি থেকে প্রায় ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাওয়া যাবে।

 

 

‎এছাড়া প্রতিটি পয়েন্টে একসাথে অন্তত ৫০০ জন শিক্ষার্থী কোনো প্রকার ধীরগতি ছাড়াই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

‎জাকসুর তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম লিখন জানান, ‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার সমাধানে জাকসুর প্রশাসনকে সঙ্গে নিয়ে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসের ওপেন স্পেসগুলোতে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই নিশ্চিত করতে শুরু থেকে কাজ চলছিল। অবশেষে ক্যাম্পাসের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে যাত্রা শুরু করা হয়েছে।

বর্তমান রাউটারগুলো স্থাপনের কাজ বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

‎তিনি জানান, আমরা ক্যাম্পাসের ওপেন স্পেসের পাশাপাশি হলগুলোতেও ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়ার কাজ করে যাচ্ছি। আশা করি, অতি শিগগির এটিও বাস্তবায়ন হয়ে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সেবার আওতায় আসবে।

Posted ১:১৮ পিএম | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137