আইন- আদালত
আইন- আদালত >>

৬ দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষণচেষ্টার অভিযুক্ত, জাবিতে অবস্থান কর্মসূচি

  |   সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট

৬ দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষণচেষ্টার অভিযুক্ত, জাবিতে অবস্থান কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৬ দিনেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। একই দিনে নারী হেনস্তা ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইতিহাস বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী ও ভুক্তভোগী লামিশা জামান।

 

সোমবার (১৮ মে) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ১৫ মিনিট অবরোধ করেন। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়কে গিয়ে শেষ হয়। অবরোধ চলাকালে মহাসড়কের আরিচাগামী লেনে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

 

এ সময় বক্তারা বলেন, ‘জাহাঙ্গীরনগরের মতো একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে একের পর এক নারী নিপীড়নের ঘটনা ঘটছে।

 

ধর্ষণচেষ্টার ঘটনার ছয় দিন পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা।’ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি জানান তাঁরা।

এর আগে গত রবিবার রাত থেকে আজ সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান। তিনি সাম্প্রতিক ধর্ষণচেষ্টার ও নারী হেনস্তা এবং নিজের সাথে ঘটা ঘটনাগুলোর প্রতিবাদ জানিয়ে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানান।

Posted ৭:২৭ পিএম | সোমবার, ১৮ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137