আইন- আদালত
আইন- আদালত >>

হাম ও উপসর্গে মারা যাওয়া শিশুদের পরিবারকে ক্ষতিপূরণের রিটের আদেশ আগামীকাল

  |   সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট

হাম ও উপসর্গে মারা যাওয়া শিশুদের পরিবারকে ক্ষতিপূরণের রিটের আদেশ আগামীকাল

 

হাম ও উপসর্গে মারা যাওয়া শিশুদের পরিবারকে ক্ষতিপূরণের রিটের আদেশ আগামীকাল

ফাইল ছবি

হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আগামীকাল মঙ্গলবার নির্ধারণ করেছেন আদালত। সোমবার (১৮ মে) এ বিষয়ে রিট শুনানি শেষ হয়েছে।

 

এর আগে ১০ মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিটটি করেন। ওই সময় পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মারা যায় ৩৫২ শিশু। রিটে স্বাস্থ্যসচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

 

রিটে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।

 

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হাম ও হামের উপসর্গ নিয়ে (১০ মে) গত ৫৫ দিনে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাবেই গড়ে প্রতিদিন অন্তত ছয় শিশুর মৃত্যু হচ্ছে। তবে গত এক সপ্তাহে সেই সংখ্যা বেড়ে গড়ে প্রতিদিন ১০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে রোববার (১৭ মে) পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে।

 

এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৫ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮৪ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ৭৬৭ শিশু। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু।

এদিকে আজ ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে গিয়ে দেখা যায়, হামের চিকিৎসা খরচ যোগাতে হিমশিম অবস্থা নিম্নবিত্ত পরিবারের। বড় একটি অংশই চলে যাচ্ছে চিকিৎসা শুরুর আগেই।

 

আবার অভিযোগ আছে, শিশুর গুরুতর অবস্থার কথা বলে অন্য হাসপাতালে রেফার্ড করা হলেও পরে দেখা যায় স্বাভাবিক হাম। এমন অবস্থায় দিশেহারা অভিভাবকরা।

উল্লেখ্য, হামে শিশু মৃত্যুর সংখ্যা কমে আসার আশ্বাস দেওয়ার মধ্যেই মৃত্যুর সংখ্যা দেড়গুণ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ঢাকা বিভাগ এবং সবচেয়ে কম ঝুঁকিতে রয়েছে রংপুর বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

Posted ৭:১৫ পিএম | সোমবার, ১৮ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137