আইন- আদালত
আইন- আদালত >>

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

  |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

দোকানঘর বরাদ্দ বাবদ ৩১ লাখ টাকা আত্মসাৎ, নৈশআঁধারে দখল-চুরি এবং বিচার চাইতে গিয়ে থানায় ৭ ঘণ্টা বেআইনিভাবে আটকে রেখে নির্যাতনের অভিযোগ তুলেছেন রাজশাহীর মোহনপুরের ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম। রোববার (২০ সেপ্টেম্বর) রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে তিনি এসব বিস্ফোরক দাবি জানান।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম অভিযোগ করেন, চুক্তিপত্র অনুযায়ী ৩১ লাখ টাকা জামানত দিয়ে দোকানঘর নিলেও ২০২১ সালে তা ফেরতের আবেদনে সাড়া দেননি প্রধান শিক্ষক। উল্টো ৭ লাখ ৩৬ হাজার টাকার সংস্কার কাজ করিয়ে অর্থ পরিশোধ করেননি এবং জোরপূর্বক স্ট্যাম্প কেড়ে নেওয়া ও মালামাল চুরির ঘটনা ঘটান। এমনকি আদালতের আশ্রয়ে গেলেও আশ্বাস দিয়ে মামলা খারিজ করিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়। সুবিচারের আশায় স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সহায়তা পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

​আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তোপ দেগে তিনি বলেন, লিখিত অভিযোগ দিতে গেলে মোহনপুর থানার ওসি কোনো ব্যবস্থা না নিয়ে তাঁকে টানা ৭ ঘণ্টা বেআইনিভাবে আটকে রেখে নির্যাতন চালান। চুক্তিপত্রের অনুলিপি চাইতে গিয়ে মারধরের শিকার হওয়ার ভিডিও প্রমাণ তাঁর কাছে আছে দাবি করে তিনি জামানত ফেরত, ওসির বিভাগীয় শাস্তি এবং নিজের নিরাপত্তার জন্য প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ চেয়ে ৫ দফা দাবি জানান।

​এ বিষয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, দোকান ছেড়ে দিলেই জামানতের টাকা ফেরত দেওয়া হবে এবং রাজনৈতিক নেতাদের মধ্যস্থতার সিদ্ধান্ত ভুক্তভোগী ব্যবসায়ী নিজেই মানেননি।

Posted ৭:১১ এএম | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137