বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

শিক্ষাব্যবস্থা যে উচ্চতায় যাচ্ছে, নোট গাইডের দরকার হবে না : শিক্ষামন্ত্রী

  |   শুক্রবার, ০৮ মে ২০২৬ | প্রিন্ট

শিক্ষাব্যবস্থা যে উচ্চতায় যাচ্ছে, নোট গাইডের দরকার হবে না : শিক্ষামন্ত্রী

আগামীতে শিক্ষাব্যবস্থা এমন জায়গায় যাচ্ছে, যাতে নোট-গাইড আর দরকার হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি শিক্ষকদের নোট-গাইডের পরিবর্তে সহযোগী বইয়ের তালিকা দিতে বলেছেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে যে নোট-গাইড আর দরকার হবে না। শিক্ষকরা যে প্রেসক্রিপশন দেন, এই নোট-গাইড পড়তে হবে—এটা করা যাবে না।

 

শিক্ষকদের সহযোগী বইয়ের তালিকা দিয়ে দিতে হবে, শিক্ষার্থীরা সেটা কিনবে।

আজ শুক্রবার দুপুর ১২টায় বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, ব্যবসায়ীদের সুবিধা হলে বই বিক্রিকে শিল্প হিসেবে স্বীকৃতি দিতে বাধা নেই।

 

আমাদের দেশে অন্যদের তুলনায় সাশ্রয়ে বই তৈরি করা যায় বলে দাবি, আমাদের দেশে মোটামুটি সস্তায় বই বিক্রি হয়।

 

আমি চাই মুদ্রণশিল্পে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করুক। আপনাদের অনুরোধ করব— বইয়ের ব্যবসা করেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

তবে বই ছাপানোর ক্ষেত্রে মানসম্মত কাগজ ব্যবহার করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

Posted ৭:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137