আইন- আদালত
আইন- আদালত >>

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নিউ হোস্টেল গ্র্যান্ড রিইউনিয়ন ৩১ মে

  |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নিউ হোস্টেল গ্র্যান্ড রিইউনিয়ন ৩১ মে

ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ‘নিউ হোস্টেল গ্র্যান্ড রিইউনিয়ন’ আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিবন্ধন কার্যক্রম চলবে ৭ মে (বৃহস্পতিবার) পর্যন্ত। মঙ্গলবার (৫ মে) দুপুরে আয়োজকরা এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে পুরানো স্মৃতি রোমন্থন, পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে।

 

দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণা, সম্মাননা প্রদানসহ নানা আয়োজন।

রিইউনিয়ন উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদার বলেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের সবার আবেগ ও স্মৃতির জায়গা। দীর্ঘদিন পর সবাইকে এক ছাদের নিচে আনতে পারাটাই আমাদের সবচেয়ে বড় অর্জন হবে।’

 

সদস্যসচিব ডা. মো. আতাউর রহমান জসীম বলেন, ‘নিবন্ধনের সময়সীমা ৭ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

 

ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। যারা এখনো নিবন্ধন করেননি, তাদের দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

আয়োজক কমিটির এক সদস্য বলেন, ‘আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে। সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণই আমাদের শক্তি।

 

সবার সম্মিলিত উপস্থিতিতে এটি একটি ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে বলে আমরা আশা করছি।’

রিইউনিয়নে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত ফি পরিশোধ করে অনলাইনে বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিস্তারিত তথ্য ও নিবন্ধন সংক্রান্ত নির্দেশনার জন্য যোগাযোগ করার নম্বরসমূহ হলো : হোয়াটসঅ্যাপ, +৮৮০১৫২১২৫১৫৫৮, +৮৮০১৫২১৫৫৮১১৬, +৮৮০১৮৩৯৩৩৫০৬৭, +৮৮০ ১৮৭৫-০৯৪০২০ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ নিউ হোস্টেল অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন।

Posted ১:১৪ পিএম | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137