| শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট


রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী ১ নম্বর ধুরইল ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের টানা ২৮ বছরের সফল সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল করিম মন্ডলের সুযোগ্য সন্তান এবং ধুরইল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি তুহিনূল ইসলাম চঞ্চল যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে ও খেলাধুলায় উৎসাহিত করতে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।
আজ ১২ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪ ঘটিকায় তিনি নিজস্ব অর্থায়নে ধুরইল সোনার পাড় ফুটবল দল এবং ধুরইল মাদ্রাসা পাড়া ফুটবল খেলোয়াড়দের মাঝে নতুন ফুটবল বিতরণ করেন।
উক্ত ফুটবল বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী ব্যক্তিসমূহ এবং স্থানীয় তরুণ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
ফুটবল বিতরণকালে তুহিনূল ইসলাম চঞ্চল বলেন, “যুবসমাজ ও শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে এবং শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থী ও গ্রামের তরুণরা যাতে নিয়মিত খেলাধুলার চর্চা করতে পারে, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এলাকার ক্রীড়া ও সামাজিক উন্নয়নে আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ধুরইল সোনার পাড়া ও মাঠ মাদ্রাসার খেলোয়াড় এবং এলাকার সর্বস্তরের মানুষ। ফুটবল পেয়ে তরুণ খেলোয়াড়েরা তাদের উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ১১:৫০ এএম | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
www.pathokkantho.com | admin2
(262 বার পঠিত)
(236 বার পঠিত)
(221 বার পঠিত)
(216 বার পঠিত)
(215 বার পঠিত)
(214 বার পঠিত)
(211 বার পঠিত)
(201 বার পঠিত)