আইন- আদালত
আইন- আদালত >>

যুদ্ধবিরতির খবরে দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

  |   রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

যুদ্ধবিরতির খবরে দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ এপ্রিল) দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

 

এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৭ পয়েন্টে অবস্থান করছে।

 

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৭৫ ও ২০২৬ পয়েন্টে অবস্থান করছে।

 

এ দিন ডিএসইতে ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৩৯৪ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৫৯৭ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

 

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ দিন ৩২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮১৮ পয়েন্টে।

 

এ দিন সিএসইতে ৩১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ২৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Posted ৪:১০ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137