আইন- আদালত
আইন- আদালত >>

পাকিস্তান যাচ্ছে ইউজিসি চেয়ারম্যানসহ ১৫ সদস্যের প্রতিনিধিদল

  |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট

পাকিস্তান যাচ্ছে ইউজিসি চেয়ারম্যানসহ ১৫ সদস্যের প্রতিনিধিদল

 

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তান যাচ্ছে ইউজিসি চেয়ারম্যানসহ ১৫ সদস্যের প্রতিনিধিদল

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল শিগগিরই পাকিস্তান সফরে যাচ্ছে। সফরকালে তারা পাকিস্তানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে এবং গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে।

 

মঙ্গলবার (৫ মে) ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এ কথা জানায় পাকিস্তান হাইকমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

 

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

 

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ ও কাউন্সিলর কামরান দাঙ্গাল।

ইউজিসির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।

 

এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন।

 

পাকিস্তান হাইকমিশনার সভায় জানান, শিগগিরই ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধিদল পাকিস্তান সফর করবে।

 

সফরকালে প্রতিনিধিদলটি পাকিস্তানের বেশ কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে এবং পরিদর্শনকালে শিক্ষা ও গবেষণায় প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে। পাশাপাশি দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরের ফলে উচ্চশিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে, তা সরেজমিনে পর্যালোচনার সুযোগ সৃষ্টি হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রতিনিধিদলটির আসন্ন পাকিস্তান সফরের মাধ্যমে দেশটির উচ্চশিক্ষা ও গবেষণা খাতে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান প্রত্যক্ষভাবে অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হবে। এই অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখতে পারে।

 

 

তিনি আরো জানান, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান উচ্চশিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

 

তিনি আরো বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উচ্চশিক্ষা প্রদানের ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করতে চায় না। সংখ্যাগত দিক থেকে বাংলাদেশ উচ্চশিক্ষায় এক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন আমাদের লক্ষ্য শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ ও ও গবেষণায় উৎকর্ষ সাধন।

 

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, চিকিৎসা, প্রকৌশল, তথ্য-প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

 

 

তিনি উল্লেখ করেন, দেশটির কিছু পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধন করেছে।

Posted ১:১৬ পিএম | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137