আইন- আদালত
আইন- আদালত >>

রাজশাহীর মোহনপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন উপকরণ বিতরণ

  |   সোমবার, ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট

রাজশাহীর মোহনপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন উপকরণ বিতরণ

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবির যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুর ইসলাম, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম (মুন), সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান সহকারি কমিশনার ভূমি যোবাইদা সুলতানাএবং সাবেক চেয়ারম্যান কাজেম উদ্দিন।
আলোচনা সভায় পল্লী উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা, যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে খেলাধুলার সামগ্রী এবং প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা, সমবায় সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Posted ৩:২৩ পিএম | সোমবার, ০৬ জুলাই ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137