আইন- আদালত
আইন- আদালত >>

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

  |   বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি ও বিতরণ করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

গতকাল বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে রাজশাহী মহানগরীর নিউমার্কেট ও থিম ওমর প্লাজায় এই অভিযান পরিচালিত হয়।

 

​আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআই’র ছাড়পত্র ছাড়া শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপলিশ ও স্কিন পাউডার প্রভৃতি পণ্য বিক্রি ও বিতরণ করায় নিউমার্কেটের ‘সুমন এন্ড ব্রাদার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী এই দণ্ড দেওয়া হয়।

 

​এছাড়া মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস পণ্য দোকানে রাখায় থিম ওমর প্লাজার ‘লিরা ইমপোর্ট’ নামের অন্য একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

​রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথী এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

 

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

 

​অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Posted ৪:০১ পিএম | বুধবার, ১৩ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137