বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

  |   মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

 

১ মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি ঘরের মধ্যে একজন তাকে ইয়াবা সেবনে সহযোগিতা করছেন। আমির হোসেন সবুজ বাঁ হাতে সিগারেট ও ডান হাতে একটি পাইপ-সদৃশ বস্তু দিয়ে ইয়াবা সেবন করছেন।

 

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ বলেন, ২৩ বছর কারাভোগ করার পর ৫ বছর আগে জেলখানা থেকে বের হয়েছি। আগামী নির্বাচনে শাহজাদপুর পৌরসভা মেয়র পদে প্রার্থী হয়েছি। এ জন্য যড়যন্ত্রকারীরা প্রযুক্তির মাধ্যমে ওই ভিডিও তৈরি করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু বলেন, ‘আমির হোসেন সবুজ সম্প্রতি ইউএনও অফিসের একটি মিটিংয়ে বক্তব্য দিতে গিয়ে ৫ আগস্টের পর ভেঙে দেওয়া শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পরিত্যক্ত স্থানে টয়লেট নির্মাণের দাবি করেছিল।

 

আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে প্রার্থী হয়েছে। এ ছাড়া আরো অনেকে প্রার্থী হয়েছেন। এসব কারণে শত্রুতাবসত কেউ তার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল করেছে। ওই ভিডিওটি সত্য কি না তা যাচাই-বাছাই ছাড়া কিছু বলা যাচ্ছে না।

Posted ১১:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137