আইন- আদালত
আইন- আদালত >>

এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করলেন রাসিক প্রশাসক

  |   বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ | প্রিন্ট

এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করলেন রাসিক প্রশাসক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা শাখা)-এ অবস্থানরত এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় ও তাঁর সহধর্মিণী। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে তাঁরা শিশুদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নিজ হাতে রান্না করা খাবার নিয়ে গিয়ে শিশুদের মাঝে পরিবেশন করেন এবং তাদের মুখে হাসি ফোটাতে উপহার দেন নতুন ঈদের পোশাক।

এ সময় রাসিক প্রশাসক মহোদয় বলেন, পবিত্র ঈদুল আযহার মূল শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতা। সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়। তিনি শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সকলকে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা শাখা) এর
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Posted ১২:১২ পিএম | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137