| বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট


মিরসরাইয়ে বিনামূল্যে ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল ৮ টা থেকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় হাজী গণি আহমদের বাড়িতে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং এবং লিও ক্লাব চট্টগ্রামের আয়োজনেে এবং মধ্যম সোনাপাহাড় যুব সমাজের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীরা চক্ষু সেবা গ্রহণ করেন। ক্যাম্পেইনে প্রাথমিকভাবে ৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের সাধারণ সম্পাদক ও চিকিৎসা ক্যাম্পের অন্যতম উদ্যোক্তা জামাল উদ্দিন জানান, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের দৃষ্টি পরীক্ষাকরণ, চোখের ছানি সংক্রান্ত রোগী নির্বাচন করা হয়েছে। সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসা নিয়েছেন। আগামীতেও এ ধরনের কার্যক্রম আরো নেওয়া হবে।
তিনি আরো জানান, ক্যাম্পেইনে ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এবং অর্ধশত রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।
এছাড়া দেড় শতাধিক রোগীকে ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫ শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
Posted ৬:৫৮ পিএম | বুধবার, ০৬ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(266 বার পঠিত)
(238 বার পঠিত)
(222 বার পঠিত)
(219 বার পঠিত)
(217 বার পঠিত)
(215 বার পঠিত)
(212 বার পঠিত)
(205 বার পঠিত)
(203 বার পঠিত)