| মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় তৈরি লোহার পাইপগান, কার্তুজের খোসাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মদিনাবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মুরাদ (৩০)।
তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিস এলাকার মৃত কামাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ১১ মে রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মদিনাবাগ এলাকায় রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি করে হেফাজত থেকে দেশীয় তৈরি লোহার পাইপ গান ও কার্তুজের খোসা উদ্ধার করে পুলিশ। ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর কাজ চলছে।
Posted ১১:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(67 বার পঠিত)
(59 বার পঠিত)
(57 বার পঠিত)
(56 বার পঠিত)
(54 বার পঠিত)
(53 বার পঠিত)