| বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট


মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ হৃদয় হত্যায় জড়িত থাকার অভিযোগ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) রাত ১১ টায় উপজেলার করেরহাট ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (৬ মে) রাত ৯ টায় বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম। গ্রেপ্তার দুই যুবক হৃদয় হত্যার সঙ্গে জড়িত থাকায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলো, উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদ্ধঘেড়ামারা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রায়হান হোসেন (২৩) ও ইসলামপুর ভবানী এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. হানিফ (২২)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, ‘মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন হৃদয় হত্যা মামলার আসামী রায়হান হোসেন ও মো. হানিফ নামে দুই জনকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তারা বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
‘
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা বাজারে অবৈধভাবে চোরাকারবারীরা ভারত থেকে গরু নিয়ে আসে। সেগুলো ট্রাকযোগে অন্য জায়গায় পাঠানোর সময় একটি পক্ষ ট্রাকটি আটক করে। এসময় ট্রাক আটককে কেন্দ্র করে গরু চোরাকারবারীদের হামলায় গুরুতর আহত হন শাহরিয়ার আহমেদ হৃদয়। আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।
পরে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল মারা যান হৃদয়। এ ঘটনায় শাহরিয়ার আহমেদ হৃদয়ের বাবা আব্দুল আলিম বাদী হয়ে ২২ এপ্রিল জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
Posted ৬:৫০ পিএম | বুধবার, ০৬ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(389 বার পঠিত)
(332 বার পঠিত)
(331 বার পঠিত)
(330 বার পঠিত)
(320 বার পঠিত)
(307 বার পঠিত)
(301 বার পঠিত)
(298 বার পঠিত)
(293 বার পঠিত)
(286 বার পঠিত)