আইন- আদালত
আইন- আদালত >>

মোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

  |   রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

মোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে রাজশাহীর মোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (১৬ আগস্ট) খোলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ৬৪ জন নারী-পুরুষ অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান পিভিএমএস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মোঃ শামিউল বাসির, ইউনিয়ন দলনেতা মোঃ সামশুজ্জামান, ইউনিয়ন দলনেত্রী মোছাঃ শামসুন্নাহার, ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ রহিদুল ইসলাম এবং ভিডিপি সদস্য মোঃ মেহেদী হাসান।

প্রশিক্ষণটি ১৬ আগস্ট ২০২৬ থেকে শুরু হয়ে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। প্রশিক্ষণের মাধ্যমে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে ভিডিপি সদস্যদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর দক্ষ ও প্রশিক্ষিত সদস্য তৈরি করা হবে।

Posted ২:৪৩ পিএম | রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137