বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

রাজশাহীতে সাংবাদিক পরিচয় দিয়ে এক অটোচালকের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে আত্মসাতের

  |   সোমবার, ২৫ মে ২০২৬ | প্রিন্ট

রাজশাহীতে সাংবাদিক পরিচয় দিয়ে এক অটোচালকের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে আত্মসাতের

রাজশাহীতে সাংবাদিক পরিচয় দিয়ে এক অটোচালকের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে আত্মসাতের

অভিযোগ উঠেছে পাভেল ইসলাম মিমুল (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে| এ ঘটনায় প্রতিকার চেয়ে মহানগরীর মতিহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী অটোচালক মোঃ মুঞ্জুর (৩৭)|
অভিযোগ সূত্রে জানা যায়, মুঞ্জুুর মহানগরীর কাজলা এলাকার অকট্রয় মোড় জামরুল তলা (বিলপাড়া) এলাকার বাসিন্দা এবং পেশায় রিকশাচালক|
ব্যক্তিগত প্রয়োজনে তিনি কাটাখালী থানা এলাকার বাসিন্দা মোঃ সাকিলের গ্যারেজে তার মহাজনের ব্যাটারিচালিত অটো বন্ধক রেখে ২৫ হাজার টাকা ধার নিয়েছিলেন|
পরে গত (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে তিনি অটোটি ছাড়িয়ে আনার জন্য বোয়ালিয়া থানার তালাইমারী বাবর আলী সড়ক এলাকার বাসিন্দা মোঃ পাভেল ইসলাম মিমুলের সহযোগিতা চান| অভিযোগে বলা হয়, মিমুল নিজেকে একটি জাতীয় ˆদনিকের সাংবাদিক পরিচয় দিয়ে মঞ্জুরকে আশ্বস্ত করেন, তিনি টাকা দিয়ে অটোটি ছাড়িয়ে আনবেন|
এ সময় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে মুঞ্জুর নগদ ২৫ হাজার টাকা মিমুলের হাতে তুলে দেন| তবে গভীর রাত পর্যন্ত অপেক্ষার পরও মিমুল অটো নিয়ে ফেরেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়|
পরদিন ২২ মে রাত সাড়ে ৮টার দিকে মুঞ্জুর ফোন দিলে অভিযুক্ত মিমুল কাজলা অকট্রয় মোড়ে এসে টাকা ফেরত না দেওয়ার কথা জানিয়ে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে|
পরে মুঞ্জুরের স্ত্রী বাবার বাড়ি থেকে ঋণ নিয়ে ২৫ হাজার টাকা
সংগ্রহ করেন| সেই টাকা দিয়ে মহাজনকে সঙ্গে নিয়ে বন্ধক রাখা অটোটি ছাড়িয়ে আনেন মুঞ্জুর|
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত মিমুল এখন সরাসরি টাকা ফেরত দিতে অ¯^ীকৃতি জানিয়েছেন| এ ঘটনায় তিনি মতিহার থানার অফিসার
ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা গ্রহণ এবং টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন|

জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির জানান, ভুক্তভোগী অটো চালকের দায়ের করা অভিযোগ পেয়েছি| তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে| #

Posted ২:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137