আইন- আদালত
আইন- আদালত >>

ইউএনও রাস্তায় নামতেই যানজটমুক্ত

  |   রবিবার, ২৪ মে ২০২৬ | প্রিন্ট

ইউএনও রাস্তায় নামতেই যানজটমুক্ত

প্রতিনিয়তই যেখানে পথচারীদের দুর্ভোগের শেষ থাকে না, সেখানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাস্তায় নামতেই হয়ে গেল যানজটমুক্ত।

 

রবিবার (২৪ মে) বিকেলে নীলফামারীর জলঢাকার ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপির নেতৃত্বে যানজট নিরসন অভিযান হয়।

 

অভিযানে নামলে জলঢাকা জিরো পয়েন্ট হতে পৌর শহরের বিভিন্ন সড়ক মুহূর্তে যানজটমুক্ত হয়ে যায়। কোথাও যত্রতত্র রিকশা, ভ্যান, অটোরিকশা এমনকি মোটরসাইকেল পর্যন্ত এলোমেলো পার্কিং চোখে পড়েনি।

এসময় পথচারী রশিদ মিয়া, আবুল হোসেন ও রনজিত কুমার জানান, শুনেছি চীনের দুঃখ হোয়াংহো, মিশরের দুঃখ নীল নদ। আর আমাদের জলঢাকা শহরের দুঃখ জিরো পয়েন্ট মোড়।

 

যা কয়েক দশক ধরে পথচারীরা এ দুর্ভোগ নীরবে হজম করছে। অথচ কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধি জিরো পয়েন্টের যানজটের বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। আমাদের নবাগত ইউএনও বিষয়টি আমলে নিয়ে শহরটি যানজটমুক্ত করলেন। এখন আমাদের চলতে আর কোনো প্রতিবন্ধকতা নাই।

এমন পদক্ষেপ নেওয়ায় আমরা ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মানুষজন ঘর মুখে হওয়ায় শহরে যানজট হচ্ছে। এতে পথচারী ও যাত্রীসাধারণের সময় অপচয় হয় এবং চলাচলে বিঘ্ন ঘটে। তাই যানজট নিরসনের জন্য এই অভিযান, যা ঈদ পরবর্তী পর্যন্ত চলমান থাকবে।

 

যানজট নিরসন অভিযানে সঙ্গে ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম, এলজিইডি সহকারী মাঠ প্রকৌশলী আরিফ শাহরিয়ার ও ট্রাফিক পুলিশ সদস্যরা।

Posted ৭:৩৮ পিএম | রবিবার, ২৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137