আইন- আদালত
আইন- আদালত >>

প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে ডিআরইউতে সংবাদকর্মীদের এআই প্রশিক্ষণ

  |   সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট

প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে ডিআরইউতে সংবাদকর্মীদের এআই প্রশিক্ষণ

 

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে ডিআরইউতে সংবাদকর্মীদের এআই প্রশিক্ষণ

ডিআরইউর উদ্যোগে শফিকুল কবির মিলনায়তনে সংবাদকর্মীদের এআই প্রশিক্ষণ কর্মশালা চলছে।

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার ও দক্ষতা বাড়াতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চলছে সাত দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালা চলবে আগামী ৮ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এতে ৭ দিনে মোট সাতটি ব্যাচে ডিআরইউর সদস্যরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

 

আজ সোমবার সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এই আয়োজন শুরু হয়।

 

এসময় ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান জেমিনি, চ্যাটজিপিটি ও গুগল এআই স্টুডিওসহ বিভিন্ন টুলের ব্যবহার তুলে ধরেন। দ্বিতীয় সেশনে ডেটা সাংবাদিকতা ও তথ্য বিশ্লেষণের কৌশল নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম। দিনের শেষ সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এমডি সাইফুল আলম চৌধুরী।

 

তিনি ডিজিটাল রিপোর্টিং, সোশ্যাল মিডিয়া স্টোরিটেলিং এবং গুগল ট্রেন্ডস ব্যবহারের মাধ্যমে অপতথ্য মোকাবিলার কৌশলগুলো বিস্তারিত ব্যাখ্যা করেন। সাংবাদিকদের জন্য গুগল ট্রেন্ডস একটি শক্তিশালী টুল।

তৃতীয় দিনের প্রশিক্ষণে বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। প্রতিনিয়ত ট্রেন্ডিং সার্চ থেকে দারুণ সব কনটেন্ট আইডিয়া পাওয়া যায় এবং দর্শক কী খুঁজছে সে সম্পর্কে স্পষ্ট ধারণা মেলে এই প্ল্যাটফর্ম থেকে।

 

গুগল সার্চ ব্যবহারকারী ও কনটেন্ট নির্মাতাদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করে এই টুল। প্রশিক্ষণের তৃতীয় দিনের সেশনে এ বিষয়ে প্রাণবন্ত ও কার্যকর আলোচনা অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।

আয়োজক প্রতিষ্ঠান গেমপ্লিফাই জানায়, দিনব্যাপী এই প্রশিক্ষণে সাংবাদিকতায় এআই-এর মৌলিক ধারণা থেকে শুরু করে বাস্তব প্রয়োগ হাতে-কলমে শেখানো হচ্ছে। অংশগ্রহণকারীরা এআই টুল ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ, রিপোর্ট লিখন, সম্পাদনা ও আকর্ষণীয় শিরোনাম তৈরির কৌশল শিখছেন। এ ছাড়া ভুয়া তথ্য, অপতথ্য ও ডিপফেইক শনাক্ত করার পদ্ধতি এবং ফ্যাক্ট-চেকিং টুল ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

এআই ব্যবহারের নৈতিকতা ও ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টিও প্রশিক্ষণের আলোচ্য বিষয়।

এছাড়া সাংবাদিকতায় এআই শুধু একটি প্রযুক্তি নয়, বরং এটি কাজের গতি, নির্ভুলতা ও বিশ্লেষণক্ষমতা বাড়ানোর একটি শক্তিশালী মাধ্যম। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে যাচাই ও উপস্থাপনায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সাংবাদিকদের জন্য এআই বিষয়ে দক্ষতা অর্জন এখন অত্যন্ত জরুরি, যাতে তারা পরিবর্তিত এই বাস্তবতায় আরো কার্যকরভাবে কাজ করতে পারেন।

 

এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘এআই এখন সাংবাদিকতার কর্মপ্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করে তুলছে। তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনায় এআই ব্যবহারের দক্ষতা না থাকলে ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।’

 

ডিআরইউ’র তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, ‘কনটেন্ট কীভাবে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, সে বিষয়েও এখানে বিস্তারিত শেখানো হচ্ছে। এআই সম্পর্কে ধারণা না থাকলে ভবিষ্যতে সাংবাদিকরা পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকবেন। তাই এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। ভবিষ্যতেও সদস্যদের দক্ষতা উন্নয়নে এমন প্রশিক্ষণ আয়োজন অব্যাহত থাকবে।’

 

Posted ৬:২৩ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137