আইন- আদালত
আইন- আদালত >>

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

  |   মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য ও বগুড়া গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে তাকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে নেয়া হয়েছে।

 

গ্রেপ্তার অরুণ কান্তি রায় সিটন গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের শরৎচন্দ্র রায়ের ছেলে।

 

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য।

 

বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Posted ১১:১৬ এএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137