আইন- আদালত
আইন- আদালত >>

ঢামেকে কারাবন্দির মৃত্যু

  |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট

ঢামেকে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেলবার হোসেন (৭০) নামের এক অসুস্থ কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে।

 

এর আগে, ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা অসুস্থ কারাবন্দিকে সোমবার রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

 

তিনি কোন মামলায় বন্দি ছিলেন তৎক্ষণিকভাবে জানাতে পারেননি হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা।

 

তারা বলেন, পরে বিস্তারিত জানানো যাবে।

মৃতের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার মহারাজপুর গ্রামে। তার বাবার নাম নবীন সরকার।

Posted ১২:৫৩ পিএম | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137