আইন- আদালত
আইন- আদালত >>

ঢাকায় আজ বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস

  |   মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট

ঢাকায় আজ বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হচ্ছে। কখনো সকালে, কখনো দুপুর আবার কখনো বিকেলে বাগড়া দিচ্ছে বৃষ্টি। ভাপসা গরমের মধ্যে এমন বৃষ্টি ক্ষণিকের জন্য স্বস্তি মিললেও জলজটের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার ঢাকায় বৃষ্টি হবে কি না জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অস্থায়ীভাবে হালকা ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

Posted ১১:১৫ এএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137