| রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট


রাজধানীর খিলক্ষেত লেকসিটির ফ্ল্যাট থেকে ফারুখ কবির বাদল (৬০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ মে) বিকেলে খিলক্ষেত লেকসিটির সুরভী ভবনের ফ্ল্যাটের মেঝেতে পড়ে থেকে অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। বাদল মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার এসআই জীবন চন্দ্র দাস বলেন, ফ্ল্যাটের পাশপাশের ফ্ল্যাটের লোকজন দুর্গন্ধ পেয়ে বাদলকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পায়নি।
এরপর তারা থানায় খবর দেন।
তিনি বলেন, বাদল ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তার স্ত্রী ও মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনিও সেখানে ছিলেন।
দুই বছর আগে দেশে এসে ফ্ল্যাট কিনে তিনি এখানে থাকতেন। কেন বা কিভাবে তার মৃত্যু হয়েছে, সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
Posted ৩:৪৮ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬
www.pathokkantho.com | admin