| মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট


খুলনার লবণ চড়া এলাকায় ডাকাতদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৪ মে) দুপুরে সংঘটিত ওই ঘটনায় রাজু জামান ওরফে ‘গলা কাটা রাজু’ (৩৪) পেটে গুলিবিদ্ধ হন। তিনি খুলনার শিপইয়ার্ড (চানমারী) এলাকার মৃত ইউনুস শেখের ছেলে।
ঘটনার পর পুলিশ তাকে আটক করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেন। পরে মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ পাহারায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
Posted ১২:৪৮ পিএম | মঙ্গলবার, ০৫ মে ২০২৬
www.pathokkantho.com | admin