বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

আমতলীতে ৭৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  |   রবিবার, ২৪ মে ২০২৬ | প্রিন্ট

আমতলীতে ৭৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ আমিনুর (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মে) রাত ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক আমিনুর দক্ষিণ-পশ্চিম আমতলী এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পৌরসভার সরকারি এ.কে. হাই স্কুল চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আমিনুরকে আটক করা হয়। এ সময় তার কাছে ৭৫০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবা এবং আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

 

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো অবস্থাতেই মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না।

 

Posted ৭:৩২ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137