| সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট


কালিহাতীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১
শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে বাস-সিএনজির সংঘর্ষে মাহমুদা বেওয়া (৮৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার দুপুর ২ টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে কালিহাতীর বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদা বেওয়া কালিহাতীর দশকিয়া গ্রামের মৃত করিম আকন্দর স্ত্রী।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শরিফ বলেন, ঢাকাগামী একটি বাসের সাথে কালিহাতীমুখী একটি সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় আহত মাহমুদা বেওয়া নামে এক সিএনজি যাত্রীকে হাসপাতালে নেওয়া পথে মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও ১ সিএনজি যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। লাশ আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। বাস সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।
Posted ৫:৫৪ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(394 বার পঠিত)
(336 বার পঠিত)
(335 বার পঠিত)
(335 বার পঠিত)
(323 বার পঠিত)
(310 বার পঠিত)
(302 বার পঠিত)
(300 বার পঠিত)
(296 বার পঠিত)
(289 বার পঠিত)