বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

সাভারে ট্রলার চালক হত্যায় ২ আসামির যাবজ্জীবন

  |   রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

সাভারে ট্রলার চালক হত্যায় ২ আসামির যাবজ্জীবন

সাভারের আমিন বাজারে ট্রলার চালক মর্তুজা আলীকে হত্যার ২০ বছর পর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৩ মে) ঢাকার সপ্তম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল্লাহ আল মাসুদ এই রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন— মো. আ. মান্নান এবং মো. চান মিয়া ওরফে মারুফ। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মহানগর দায়রা জজ আদালতের নাজির সুমন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৫ সালের ২৬ জুলাই বিকেলে সাভারের আমিন বাজার এলাকার কফিল উদ্দিনের পাম্পের আড়ালে ট্রলার রেখে নিখোঁজ হন মর্তুজা আলী। ৩০ জুলাই শ্যামলাসি হাওরের কচুরিপানার ভেতর থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, আসামিরা মর্তুজার ট্রলারটি ভাড়া করার ছলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে এবং ট্রলারটি ছিনতাই করে।

 

এই ঘটনায় ২০০৫ সালের ৩০ জুলাই সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০০৬ সালের ২৮ মে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে এবং ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। আজ আদালতে মামলাটি রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট জিয়াউল হক (জিয়া) এবং আসামিপক্ষে আইনজীবী এ. কে. এম সাইফুল ইসলাম শুনানি করেন।

রায়ের সময় আসামি আ. মান্নান আদালতে উস্থিত থাকলেও চান মিয়া ওরফে মারুফ পলাতক রয়েছেন। পলাতক আসামির ক্ষেত্রে গ্রেপ্তার হওয়ার দিন থেকে সাজার মেয়াদ কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

Posted ৭:৩৫ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137