| বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট


মামলার অন্য আসামিরা হলেন- শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র। আসামিদের সবাই পলাতক।
গত ১৯ এপ্রিল এ মামলার অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষ হয়। ওইদিন মামলার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আইনজীবী মো. আমির হোসেন, মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান।
রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের দাবি ছিল, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই এ মামলায় শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে অব্যাহতির আবেদনে বিরোধীতা করে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম শুনানিতে বলেছিলেন, শামীম ওসমানসহ অন্য আসামিরা যোগসাজশ করে অপরাধ করেছেন। এর অকাট্য প্রমাণ প্রসিকিউশনের কাছে আছে; যা ইতোমধ্যে ট্রাইব্যুনালেও দাখিল করা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করা হলে প্রসিকিউশন অপরাধ প্রমাণ করতে সক্ষম হবে।
Posted ১০:২৪ এএম | বুধবার, ১৩ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(147 বার পঠিত)
(114 বার পঠিত)