আইন- আদালত
আইন- আদালত >>

আইন কর্মকর্তাদের অন্য আদালতে প্রভাব বিস্তার না করার নির্দেশ

  |   শুক্রবার, ০৮ মে ২০২৬ | প্রিন্ট

আইন কর্মকর্তাদের অন্য আদালতে প্রভাব বিস্তার না করার নির্দেশ

এজলাসে প্রভাব বিস্তারের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ কোর্ট ছাড়া অন্য কোর্টে প্রবেশ না করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (৭ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়

অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের গোচরীভূত হয়েছে যে, বিভিন্ন আদালতে কর্তব্যরত কিছু ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালীন সময়ে উপস্থিত হয়ে অপরাপর বিভিন্ন মামলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।

এই অবস্থায় বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে আদালত চলাকালীন নিজ নিজ আদালত ব্যতীত অন্য কোনো আদালতে না যেতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে

Posted ৭:৪৪ পিএম | শুক্রবার, ০৮ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137