আইন- আদালত
আইন- আদালত >>

সাবেক মন্ত্রী মায়ার আয়কর নথি জব্দের আদেশ

  |   সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট

সাবেক মন্ত্রী মায়ার আয়কর নথি জব্দের আদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

 

সোমবার (৪ মে) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে ২০০৯-১০ হতে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত ১ কোটি ৮২ লাখ টাকার জাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ ও ব্যবসা প্রতিষ্ঠানের নামীয় ব্যাংক হিসাবসমূহের মাধ্যমে ৫১০ কোটি ৩৭ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন পূর্বক হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় দুদক মামলা দায়ের করেন।

 

আসামি মোফাজ্জল হোসেন চৌধুরী একজন আয়কর দাতা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামীয় মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।

Posted ৭:৫৬ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137