আইন- আদালত
আইন- আদালত >>

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ : আসামি লামিন ১ দিনের রিমান্ডে

  |   সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ : আসামি লামিন ১ দিনের রিমান্ডে

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি লামিন ইসলামকে (১৯) এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

 

আজ সোমবার (৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

 

তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক ফরিদউজ্জামান আসামিকে আদালতে হাজির করে করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন ।

 

রিমান্ডের পক্ষে তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, মেয়েটা ১২ বছরের, অবুঝ কিছুই বোঝে না।

 

তাকে জোর করে আসামি সংঘবদ্ধভাবে নিয়ে যায়।

আদালতে আসামিপক্ষের আইনজীবী মো. শহীদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

 

তিনি বলেন, মামলাটি চাঞ্চল্যকর। ঘটনার আড়ালেও কিছু ঘটনা থাকে।

 

অভিযোগে অপহরণ করেছে বলেছে। কিন্তু মেয়েটাই স্বেচ্ছায় ছেলেটার সঙ্গে দৌড়ে গেছে। যা ভিডিওতে দেখা গেছে। এটা একটা প্রেমের সম্পর্ক।

এ জন্যই গত জানুয়ারির ২৫ তারিখ ভিক্টিম এই ছেলেটার সঙ্গে চলে গেছিল। আজকের আসামিকে সে ছেলেকে ফোন দেয় যার রেকর্ড রয়েছে। যার রেকর্ড আসামিপক্ষ আদালতে শোনান। এটাকে প্রেমের ঘটনা বলে আদালতে দাবি করে আসামিপক্ষ। এটা কোনোভাবেই অপহরণ নয়।

রিমান্ডের সুযোগ নেই। কারণ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এটা আরেকটা মিন্নীর মত ঘটনা।

বাদীপক্ষের আইনজীবী শাহ মো. শরীফুল ইসলাম রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে বলেন, জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায় আসামি। ফরেনসিক রিপোর্টের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

 

রিমান্ড আবেদন অনুযায়ী, এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর ও পরিকল্পিত ঘটনা। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামির নাম-ঠিকানা সংগ্রহ এবং ব্যবহৃত যানবাহন শনাক্ত করতে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

 

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২২ এপ্রিল উত্তরা গার্লস স্কুলের পরীক্ষা শেষে মেয়ে জেরিন জামান তুবাকে (১৪) নিয়ে বাসায় ফিরছিলেন তার বাবা। বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের মোড়ে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ৭-৮ জন অজ্ঞাতনামা অপহরণকারী তাদের গতিরোধ করে।

 

এ সময় অপহরণকারীরা তুবার বাবাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে তার সামনে থেকেই মেয়েকে জোরপূর্বক একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে নেয়। পরে দুটি মোটরসাইকেলের পাহারায় অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

ঘটনার পর ভুক্তভোগীর বাবা কামরুজ্জামান বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গত ১ মে ২০২৬ তারিখ দুপুর দেড়টায় গাজীপুরের পূবাইল থানার কফু মার্কেট এলাকা থেকে প্রধান আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আসামির হেফাজত থেকে অপহৃতকে উদ্ধার করা হয়।

Posted ৭:৫৪ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137