বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন- আদালত
আইন- আদালত >>

কালিগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

রিপোর্টার ফজলুল হক   |   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট

কালিগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

কালিগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুক্রবার
(২৮ নভেম্বর) বাদ জুম্মা কালিগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদে কালিগঞ্জ উপজেলা ছাত্রদল ও কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলন সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাকির হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সদ্য সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি
কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুল্লাহ,সরকারী খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল ইসলাম বিপ্লব,ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ময়নুদ্দিন আহমেদ,কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুমন হোসেন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ জহুর আলী,ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ রবিউল ইসলাম,কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শরিফ হৃদয়,ভাড়াশিমলা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মুনসুর আলী প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Posted ১:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137