আইন- আদালত
আইন- আদালত >>

আশাশুনি মডেল মসজিদে জুম্মার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন

  |   শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট

আশাশুনি মডেল মসজিদে জুম্মার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন
আশাশুনি মডেল মসজিদে জুম্মার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন
তৌহিদুজ্জামান আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) জুম্মার নামাজে ইমামতি করে উদ্বোধন করেন প্রখ্যাত শিক্ষাবিদ ও আলেমে দ্বীন হাফেজ মুফতি মোহাদ্দিস মাওলানা রবিউল বাশার।
ইসলামিক ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা আছাদুল্লাহর সঞ্চালনায় খুতবা পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম পিপিএম (বার), হাফেজ মোহাদ্দিস রবিউল বাশার, এড. আব্দুস সোবহান মুকুল, নূরুল আফছার মোর্তজা, উপাধ্যক্ষ আব্দুস সবুর ও মাওলানা আবু বক্কর ছিদ্দিক।
জুম্মার নামাজে ইমামতি করেন ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দিক। খুতবা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাদ্দিস রবিউল বাশার।
এ সময় উপস্থিত ছিলেন ডিআই-১ মনিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) বায়েজিদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, মসজিদ কমিটির সভাপতি উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুস সালাম, আশাশুনি প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, আলেম-ওলামা, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মুসল্লিবৃন্দ

Posted ১২:২৫ পিএম | শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137