আইন- আদালত
আইন- আদালত >>

রাজশাহীতে পবিত্র ঈদু-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপশ রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭ টায়

  |   বুধবার, ২৭ মে ২০২৬ | প্রিন্ট

রাজশাহীতে পবিত্র ঈদু-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপশ রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭ টায়

রাজশাহীতে পবিত্র ঈদু-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপশ রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭ টায়। বৈরি আবহাওয়া বিরাজ করলে হযরত শাহ্ মখদুম দরগা মসজিদে প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়াও মহানগরীর ও জেলার বিভিন্ন এলাকায় নিজেদের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বিভিন্ন মাধ্যমে জানা গেছে, সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে। সকাল সাড়ে ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ।
এছাড়া সকাল ৮টায় যে সব ঈদ জামাত অনুষ্ঠিত হবে সেগুলো হলো-সাহেব বাজার বড় রাস্তা, টিকাপাড়ায় মহানগর ঈদগাহ, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, , বুলনপুর ঈদগাহ, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, মির্জাপুর পূর্ব পাড়া ঈদগাহ, ফিরোজাবাদ ঈদগাহ এবং বালিয়াপুকুর জামে মসজিদ।
সকাল সোয়া ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে- বিভাগীয় স্টেডিয়াম, শিরোইল সরকারি হাই স্কুল, মালদা কলোনী, শিরোইল স্কুল এবং রামচন্দ্রপুর মহলদার পাড়া ঈদগাহ।
সকাল সাড়ে ৮টায় রাজশাহী জজ কোর্ট, লক্ষ্মীপুর ভাটাপাড়া, রায়পাড়া বশড়ী, কাঠালবাড়ীয়া, রায়পাড়া, রাজশাহী কোর্ট স্টেশন, শালবাগান গণপূর্ত মাঠ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া, কোর্ট বুলনপুর, খোজাপুর গোরস্থান, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, জাহাজঘাট মোড়, খোজাপুর ১নম্বর, পাঁচানী, সাতবাড়িয়া, বিনোদপুর আহলে হাদীস জামে মসজিদ, শহীদবাগ জামে মসজিদ, মেহেরচন্ডি বুধপাড়া ঈদগাহ এবং ধরমপুর মধ্যপাড়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল সাড়ে ৮টায় উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ, চৌদ্দপাই মোড়, খাদেমুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ এবং তালাইমারী বাজার ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একই সময় কাজলা, ডাঁশমারী পূর্ব পাড়া, সপুরা শাহী জামে মসজিদ এবং বিএডিসি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়াও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ৬৫২টি ঈদগাহে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

Posted ৯:২৭ এএম | বুধবার, ২৭ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137