আইন- আদালত
আইন- আদালত >>

পটিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

  |   রবিবার, ২৪ মে ২০২৬ | প্রিন্ট

পটিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শরিফুল ইসলাম প্রকাশ আইয়ুব (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুধপুরা মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

পুলিশ জানায়, রবিবার সকালে অভিযুক্ত শরিফুল ওই ছাত্রীকে রাস্তায় একা পেয়ে যৌন নিপীড়ন করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বুধপুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে সকাল ৯টার দিকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘খবর পেয়ে অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে।

 

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।’

তিনি আরো বলেন, ‘শিশু নির্যাতনের কোনো ঘটনা আমরা কখনোই সহ্য করব না। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।

 

’ আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে, স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, এলাকায় শিশু নিরাপত্তা নিশ্চিত করতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

Posted ৭:২৭ পিএম | রবিবার, ২৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137