| মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যাকাণ্ডের অন্তত ২৫ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালামকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে গত ১১ মে দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে র্যাব-৩-এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। কালাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরলক্ষ্মীয়া গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০১ সালের সেপ্টেম্বর মাসে উপজেলার চরলক্ষ্মীয়া গ্রামের সোহেল নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই ঘটনায় করা মামলায় কালামকে প্রধান আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা কালাম দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে অবস্থান করছিলেন।
তিনি ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় পালিয়ে বেড়ান। সবশেষ রাজধানী ঢাকায় অবস্থান নেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। মামলার শুনানি শেষে ২০১০ সালের ২৪ জুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কালামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
রায়ের পরও তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
Posted ১১:১৩ এএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(384 বার পঠিত)
(326 বার পঠিত)
(324 বার পঠিত)
(324 বার পঠিত)
(316 বার পঠিত)
(302 বার পঠিত)
(298 বার পঠিত)
(294 বার পঠিত)
(287 বার পঠিত)
(284 বার পঠিত)