আইন- আদালত
আইন- আদালত >>

নড়াইলে মধুমতী নদীতে গোছলে গিয়ে নিখোঁজ প্রতিবন্ধীর লাশ উদ্ধার

  |   মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট

নড়াইলে মধুমতী নদীতে গোছলে গিয়ে নিখোঁজ প্রতিবন্ধীর লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলায় নানির সঙ্গে মধুমতী নদীতে গোসলে নেমে নিখোঁজের ২ দিন পর সীমা খানম (১৪) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার মধুমতী নদীর ইছাখালী চর থেকে তার উদ্ধার করা হয়।

 

মৃত সীমা খানম লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ওই উপজেলার ঘাঘা গ্রামে নানির সঙ্গে থাকতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১০ মে) দুপুর ২টার দিকে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া থেকে সীমা খানম তার নানির সঙ্গে বাড়ির পাশে মধুমতী নদীতে গোসল করতে যায়। পরে নদীর তীব্র স্রোতে পানিতে ডুবে যায় সামী খানম। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

পরে খুলনা থেকে একটি ডুবুরিদল এসে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এরপর মঙ্গলবার সকালে উপজেলার ইছাখালী চর এলাকায় তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা লাশটি উদ্ধার করেন।

লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য শাহা আলম বলেন, ‘রবিবার বিকেলে সীমা তার নানির সঙ্গে এলাকার মধুমতী নদীতে গোসল করতে গিয়েছিল।

 

এক পর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায় সীমা। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সীমার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে লোহাগড়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারাও অভিযান চালিয়ে খোঁজ পায়নি।’

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান সীমা খানম লাশ উদ্ধার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিদল সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি করলেও নিখোঁজ সীমার সন্ধান মেলেনি পরে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। আজ সীমার লাশ উদ্বার করেছে স্থানীয়রা

Posted ১১:০৯ এএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137