| মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট


অসহায় বৃদ্ধের চোখের পানি মুছলেন ডিসি পটুয়াখালীতে মানবিকতার অনন্য উদাহরণ৷
……………………………………………..
স্টাফ রিপোর্টার:-অসহায় বৃদ্ধের চোখের পানি মুছলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী৷৭৮ বছর বয়সী বৃদ্ধ আব্দুল খালেকের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে। ইপিজেড নির্মাণের লক্ষ্যে তাঁর জমি অধিগ্রহণ করা হয় (এলএ কেস নং ০১/২১-২২)। পরবর্তীতে যে দলিলের ভিত্তিতে তিনি ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা দাবি করেন, সেই দলিলের সঠিকতা নিয়ে আপত্তি দাখিল হওয়ায় দলিলের সঠিকতা যাচাইয়ের জন্য ভূমি অধিগ্রহণ শাখা থেকে সাব-রেজিস্ট্রার অফিসে প্রেরণ করা হয়। কিন্তু দীর্ঘদিনেও যাচাই কার্যক্রম সম্পন্ন না হওয়ায় ও দালালচক্রের দৌরাত্ম্যে তিনি চরম ভোগান্তির শিকার হন। ফলে কিংকর্তব্যবিমূঢ় এই অসহায় বৃদ্ধ দীর্ঘদিন এক অফিস থেকে অন্য অফিসে ঘুরে ঘুরে দিশেহারা হয়ে যান।
গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় অসহায় অবস্থায় অপেক্ষমাণ আব্দুল খালেককে দেখে তাঁর কাছে অফিসে আসার কারণ জানতে চান সম্মানিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী । প্রবীণ এই ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শোনার পর জেলা প্রশাসক মহোদয় তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কাছে ক্ষতিপূরণের অর্থ প্রদানে বিলম্ব হওয়ার কারণ জানতে চান। দলিলের সঠিকতা যাচাই সংক্রান্ত প্রতিবেদন সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে ঝুলে আছে জানতে পেরে তিনি অবিলম্বে জেলা রেজিস্ট্রারকে অযথা কালক্ষেপণ না করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক মহোদয়ের সরাসরি তদারকির ফলে মাত্র ৭ দিনের মধ্যে দলিলের সঠিকতা যাচাই প্রতিবেদন দাখিল করা হয়। পরবর্তীতে ভূমি অধিগ্রহণ শাখা দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করলে, আজ ১১.০৫.২০২৬ তারিখে বয়োবৃদ্ধ আব্দুল খালেকের হাতে ৩৭ লক্ষ ২১ হাজার ২৫৬ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন সম্মানিত জেলা প্রশাসক।
চেক গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুল খালেক। অশ্রুসজল চোখে তিনি বলেন,
বহুদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলাম। জীবনের শেষ বয়সে এসে আজ একটু স্বস্তি পেলাম।কোনো সেবাগ্রহীতা যেন হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে জেলা প্রশাসন, পটুয়াখালী সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রেখেছে।
Posted ১১:০৩ এএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(387 বার পঠিত)
(329 বার পঠিত)
(328 বার পঠিত)
(327 বার পঠিত)
(317 বার পঠিত)
(305 বার পঠিত)
(299 বার পঠিত)
(297 বার পঠিত)
(291 বার পঠিত)
(285 বার পঠিত)