আইন- আদালত
আইন- আদালত >>

শ্রীপুরে ছাগলে শাক খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ 

  |   মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট

শ্রীপুরে ছাগলে শাক খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ 

শ্রীপুরে ছাগলে শাক খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার

মাগুরার শ্রীপুর উপজেলায় ছাগলে প্রতিবেশীর জমির শাক খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার আমলসার গ্রামের পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আমলসার গ্রামের মসলেম শেখের স্ত্রী সাজেদা বেগমের একটি ছাগল প্রতিবেশী কিয়ামুদ্দীনের ছেলে মোতাহারের জমির শাক খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে মোতাহারের ছেলে তরিকুলের সঙ্গে সাজেদার পরিবারের সদস্যদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন শেখ নামের এক যুবক তরিকুলকে মারধর করলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সুজন শেখের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

 

সংঘর্ষে জালাল শেখ গ্রুপের হারুন শেখ (৩০), সুজন শেখ (২৫), সুমন শেখ (৩০) ও আফরোজা (২৭) আহত হন। অন্যদিকে মোতাহার গ্রুপের নাজির (৩৫), উজ্জ্বল (৩০) ও শরিফুল (৩০) গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, প্রতিবেশীর ছাগলে জমির শাক খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

Posted ১০:৫৬ এএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137