| বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট


সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় স্বাধীন (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে উপজেলার যুগীদহ ব্রিজ সংলগ্ন চাঁদপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন সিরাজগঞ্জ সদর থানার গাড়ুদহ গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্বাধীন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন।
এসময় রিফাত এন্টারপ্রাইজের একটি ট্রাক পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে চালক ও হেলপারকে ধরে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। আটক চালক ও হেলপারকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Posted ৬:৫৪ পিএম | বুধবার, ০৬ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(163 বার পঠিত)
(161 বার পঠিত)
(151 বার পঠিত)
(148 বার পঠিত)
(140 বার পঠিত)
(135 বার পঠিত)
(132 বার পঠিত)