আইন- আদালত
আইন- আদালত >>

সালথার চর বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি হলেই দুর্ভোগগে পড়তে হয় শিক্ষার্থীদের 

  |   সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট

সালথার চর বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি হলেই দুর্ভোগগে পড়তে হয় শিক্ষার্থীদের 

সালথার চর বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টি হলেই দুর্ভোগগে পড়তে হয় শিক্ষার্থীদের

(সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের সালথা উপজেলার ৪৭ নং চর বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতে মাঠে পানি জমে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পুরো মাঠজুড়ে বৃষ্টির পানি জমে ছোট ছোট জলাবদ্ধতা তৈরি হয়েছে। মাঠের বিভিন্ন স্থানে কাঁদা পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা তো দূরের কথা, স্বাভাবিকভাবেই বিদ্যালয়ে যাতায়াত করতে ও হিমশিম খাচ্ছে।

স্থানীয় অভিভাবকরা জানান, বর্ষা মৌসুমে এলেই এই সমস্যাটি প্রকট আকার ধারণ করে। দীর্ঘদিন ধরে মাঠের পানি নিষ্কাশনের কোন কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতিবছর এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। এতে শিশুদের পড়াশোনার পরিবেশ ও ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের এক শিক্ষক বলেন ” মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা প্রায়ই পড়ে গিয়ে আহত হচ্ছে। খেলাধুলা করতে পারছেন না। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও খারাপ হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এলাকাবাসীরা দ্রুত মাঠের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও মাঠি ভরাট করে স্থানী সমাধানের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের আশা সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

 

৪-৫-২০২৬.

Posted ৬:৩৮ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137