| সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট


চট্টগ্রামের হাটহাজারীর প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে সংগৃহীত মা মাছের ডিম থেকে উৎপাদিত রেনু মঙ্গলবার (৫ মে) থেকে বিক্রি শুরু হচ্ছে। চলতি মৌসুমে প্রতি কেজি রেনুর প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।
ডিম সংগ্রহকারীরা জানান, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নদীতে প্রথমবার মা মাছ নমুনা ডিম ছাড়ে। একই দিন বিকেলে দ্বিতীয় দফা এবং রাতে তৃতীয় দফায় ডিম ছাড়ে।
প্রশাসনের হিসাব অনুযায়ী, প্রথম জো/তিথিতে প্রায় ৬ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছে।
এবার প্রায় আড়াইশ নৌকায় পাঁচ শতাধিক সংগ্রহকারী নদী থেকে ডিম সংগ্রহ করেন। সংগৃহীত ডিম থেকে রেনু উৎপাদনের জন্য মদুনাঘাট, শাহ মাদারি, মাছুয়াঘোনা এবং রাউজানের মোবারকখীল ও অংকুরীঘোনা হ্যাচারিগুলো প্রস্তুত রাখা হয়।
সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন হ্যাচারিতে শতাধিক কুয়া প্রস্তুত রেখে ডিম ফোটানোর কাজ সম্পন্ন করা হয়েছে।
তুলনামূলক কম ডিম পাওয়ায় এ বছর রেনু উৎপাদনে তেমন বেগ পেতে হয়নি।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিম সংগ্রহকারী কামাল সওদাগর ও আশু বড়ুয়া জানান, মঙ্গলবার থেকে বাজারে রেনু বিক্রি শুরু হবে। প্রাথমিকভাবে প্রতি কেজির দাম ১ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও চাহিদা অনুযায়ী দাম বাড়তে বা কমতে পারে।
Posted ৮:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(67 বার পঠিত)
(59 বার পঠিত)
(57 বার পঠিত)
(56 বার পঠিত)
(54 বার পঠিত)
(52 বার পঠিত)