আইন- আদালত
আইন- আদালত >>

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল বিচার কার্যক্রম স্থগিত

  |   রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল বিচার কার্যক্রম স্থগিত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছেন প্রধান বিচারপতি।

 

রবিবার সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের (চেম্বার আদালতসহ) সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবারের ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এর আগে, গত ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচার কার্যক্রমের নির্দেশনা দেওয়া হয়েছিল।

Posted ৭:৩২ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137