আইন- আদালত
আইন- আদালত >>

ষড়যন্ত্রকারীদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন আজিজুর রহমান স্বপন

  |   মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | প্রিন্ট

ষড়যন্ত্রকারীদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন আজিজুর রহমান স্বপন

ষড়যন্ত্রকারীদের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন আজিজুর রহমান স্বপন

​মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের ষড়যন্ত্র এবং অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিভাগীয় খাদ্য সড়ক পরিবহন শ্রমিক ঠিকাদার সমিতির আহ্বায়ক এবং জামায়াতে ইসলামীর নেতা আজিজুর রহমান স্বপন। গত ৫ই আগস্টের পর থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষা করে সুন্দরভাবে দায়িত্ব পালন করে আসলেও একটি মহল সমিতির স্বার্থ উদ্ধারে ব্যর্থ হয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা ও নানামুখী কুৎসা রটাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
​রোববার (২৬ মে) বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​ভিডিও বক্তব্যে আজিজুর রহমান স্বপন বলেন, গত ৫ই আগস্টের পর থেকে তিনি খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন শ্রমিক ঠিকাদার সমিতির আহ্বায়কের দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছিলেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দায়িত্বে থাকা কিছু সুবিধাবাদী লোক, যারা ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, তারা পুনরায় অনৈতিক সুবিধা নেওয়ার জন্য সমিতিতে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা সিসিটিভি ক্যামেরা বন্ধ করে বহিরাগতদের নিয়ে অফিসে তাঁর ওপর হামলা করারও চেষ্টা করে।
​তিনি আরো জানান, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে তিনি নিজেই থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু রহস্যজনক কারণে প্রশাসন তাঁর মামলা না নিয়ে উল্টো প্রতিপক্ষের করা মিথ্যা মামলায় তাঁকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
​জামিনে মুক্ত হয়ে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন,
​”আমার গ্রেফতারের পর থেকে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন পত্রিকায় আমার নামে তীব্র বিভ্রান্তিকর তথ্য ও কুৎসা রটাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
​একটি সুন্দর দেশ গঠনে খাদ্য পরিবহন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে আজিজুর রহমান স্বপন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচার চালাচ্ছেন, তারা যেন অবিলম্বে এসব থেকে বিরত থাকেন। সকল আইনি বাধা দূর করে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

Posted ৬:০৬ পিএম | মঙ্গলবার, ২৬ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137