| সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট


শ্রীবরদীর ঝগড়া চরের আলোচিত তকদির হোটেল কে অর্থদণ্ড প্রদান
স্টাফ রিপোর্টার
শেরপুরের শ্রীবরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঝগড়াচরের আলোচিত তকদির হোটেল সহ ২ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে ঝগড়ারচর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে তকদির হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা ও অন্য এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
এ সময় শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক
সুলতান আহাম্মেদ, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলী, ঝগড়াচর বাজার বণিক সমিতির সভাপতি রতন সহ
পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ৬:২৭ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬
www.pathokkantho.com | admin
(394 বার পঠিত)
(336 বার পঠিত)
(335 বার পঠিত)
(335 বার পঠিত)
(323 বার পঠিত)
(310 বার পঠিত)
(302 বার পঠিত)
(300 বার পঠিত)
(296 বার পঠিত)
(289 বার পঠিত)