আইন- আদালত
আইন- আদালত >>

শাহজালাল (রহ.) মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার

  |   বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট

শাহজালাল (রহ.) মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস আগামীকাল বৃহস্পতিবার শুরু। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

গত সোমবার মাজারের মুতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমানের কাছে এই উপহার হস্তান্তর করেন তিনি।

 

প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘প্রতিবছরের মতো এবারও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ওরস উপলক্ষে গরু উপহার দেওয়া হয়েছে।

 

’

তিনি বলেন, ‘ওরসের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণের পাশাপাশি মাজার এলাকায় সিটি করপোরেশনের চলমান উন্নয়নমূলক কাজগুলো পরিদর্শন করা হয়েছে।’

Posted ১:৫৩ এএম | বুধবার, ০৬ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137