আইন- আদালত
আইন- আদালত >>

রেকর্ড রানের লক্ষ্য দিয়েও বাংলাদেশের আক্ষেপ

  |   সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট

রেকর্ড রানের লক্ষ্য দিয়েও বাংলাদেশের আক্ষেপ

রেকর্ড রানের লক্ষ্য দিয়েও বাংলাদেশের আক্ষেপ

তৃতীয় দিন শেষে মাঠ ছাড়ার সময় মুশফিক-শান্তরা। ছবি : মীর ফরিদ, সিলেট থেকে

জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে। পাকিস্তানকে এমন লক্ষ্যই দিয়েছে বাংলাদেশ।

 

টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করার রেকর্ড আছে। সেখানে ৪৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

কিন্তু সিলেট টেস্টে রেকর্ড লক্ষ্য দিয়েও আফসোস করছে বাংলাদেশ। আরো কিছু রান করলে নাকি ভালো হতো।

 

তৃতীয় দিন শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানালেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার বলেছেন, ‘আরো একটু লম্বা করতে পারলে হয়তো দলের জন্য ভালো হতো। কারণ উইকেট এখনো (ব্যাটিংয়ের জন্য) ভালো। আমরা যদি আরো কিছু জুটি গড়তে পারতাম, হয়তো ভালো হতো।

দলীয় স্কোরের সঙ্গে আর কত রান করতে যোগ করতে পারলে ভালো হতো সেটাও জানালেন তাইজুল। তিনি বলেছেন, ‘স্কোরবোর্ডে যদি আরো ২০-৩০-৪০ রান যোগ করতে পারতাম হয়তো দলের জন্য ভালো হতো। এখানে হতাশার কিছু নেই। কারণ সব সময় ১০০% হবে, এমনটাও নয়।’

 

মুশফিকুর রহিমের (১৩৭) রেকর্ড ১৪তম সেঞ্চুরি আর লিটন দাস ও মাহমুদুল হাসান জয়ের জোড়া ফিফটিতে ব্যাটিংটা দুর্দান্ত করেছে বাংলাদেশ।

 

এবার বোলারদের পালা। নিজেরাও সেই দায়িত্বটা পালন করতে চান জানিয়ে তাইজুল বলেছেন, ‘এটা চতুর্থ ইনিংস। উইকেট এখনো ভালো আছে। কিন্তু দিন শেষে আমাদের লক্ষ্যটা দেখতে হবে। তারা যখন সংখ্যাটা দেখবে হয়তো মাথায় অনেক কিছু কাজ করতে পারে। উইকেট যে রকম ভালো আছে, সে রকম আমাদেরও শৃঙ্খলা মেনে বোলিং করতে হবে।’

Posted ৬:৫৩ পিএম | সোমবার, ১৮ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137