আইন- আদালত
আইন- আদালত >>

জয়ে ডিপিএল শুরু বসুন্ধরা স্ট্রাইকার্সের

  |   সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট

জয়ে ডিপিএল শুরু বসুন্ধরা স্ট্রাইকার্সের

 

ম্যাচসেরার পুরস্কার হাতে বসুন্ধরার ওপেনার সাইফ। ছবি : বিসিবি

জয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু বসুন্ধরা স্ট্রাইকার্সের। প্রথম ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবকে ২৬ রানে হারিয়েছে বসুন্ধরা।

 

পুবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (পিকেএসপি) ২ নম্বর মাঠে প্রথমে ব্যাট করে জোড়া ফিফটিতে ৫ উইকেটে ২৮০ রানের সংগ্রহ দাঁড় করায় বসুন্ধরা। ফজলে মাহমুদ রাব্বির ৮২ রানের বিপরীতে অল্পের জন্য সেঞ্চুরি পাননি সাইফ হাসান।

 

তিন অঙ্ক স্পর্শ না করার দায়টা অবশ্য তারই।

সমান ৩ ছক্কা ও ৩ চারে ৯৬ রানে অপরাজিত থাকার সময় প্রতিপক্ষের ফিল্ডারের থ্রো দেখতে গিয়ে থমকে যান সাইফ। পরে যখন লাইন স্পর্শ করলেন ততক্ষণে স্টাম্প ভেঙে গেছে। রান আউট হয়ে তাই ৪ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়লেন তিনি।

 

অন্যদিকে বিতর্কিত আউট হয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ৪৩ রানের সময় ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। রাফির বলে যখন ক্যাচটি নেন তানভীর ততক্ষণে তার এক পা বাউন্ডারির মাটি স্পর্শ করে। কিন্তু নিশ্চিত ছক্কা হওয়ার পরেও আউট দেন আম্পয়ার।

 

সাইফ-সোহান আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও ঠিকই জয় পেয়েছে তাদের দল বসুন্ধরা। ২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫৪ রানে অলআউট হয় গুলশান। সাতে নেমে ৭৩ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমান জুবায়ের হোসেন। বসুন্ধরার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন রুয়েল মিয়া ও নাহিদুল ইসলাম।

 

বসুন্ধরার মতো প্রথম দিন জয় পেয়েছে আরো ৫টি দল।

 

তারা হচ্ছে—ঢাকা লেওপার্ডস, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, লিজেন্ড অফ রূপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে জাকির হাসানের ৭৪ রানের সৌজন্যে আবাহনীর বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে লেওপার্ডস। তাতে ভেস্তে যায় ৫ ছক্কা ও ২ চারে ২৯ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলা সাব্বির রহমানের ঝড়। তার ফিফটিতে প্রথমে ব্যাট করে ৩০ ওভারের ম্যাচে ১৮১ রান করে আবাহনী। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ৩ ছক্কা ও ৬ চার হাঁকানো জাকির।

 

বিকেএসপির গ্রাউন্ড ৪-এ ৪ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক। অগ্রণী ব্যাংকের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখে স্পর্শ করেছে প্রাইম ব্যাংক। ম্যাচ হয়েছে ৩০ ওভারের। প্রাইমের হয়ে ম্যাচসেরা হয়েছেন ৪ উইকেট নেওয়া আলিস আল ইসলাম।

 

ক্রিকেটার্স একাডেমিতে ১ রানের দুঃখ দলের জয়ে পুষিয়ে নিয়েছেন আশিকুর রহমান শিবলি। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ২২ রানে হারিয়েছে তার দল লেজেন্ড অব রূপগঞ্জ।

 

প্রথমে ব্যাট করে ৩৪ ওভারে ২৮৩ রান করে রূপগঞ্জ। শেষ বলে সেঞ্চুরির জন্য ২ রান প্রয়োজন ছিল ওপেনার শিবলির। কিন্তু ১ রানের বেশি নিতে পারেননি তিনি। তার ১১ চার ও ৩ ছক্কায় সাজানো ৯৯ রানের বিপরীতে ইরফান শুক্কুর করেন ৬০ রান।

 

লক্ষ্য তাড়া করতে নেমে জোড়া ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৬১ রানে থামে রূপগঞ্জ টাইগার্স। মুক্তার আলির ৫২ রানের বিপরীতে সর্বোচ্চ ৭৮ রান করেন কালাম সিদ্দিকী। ম্যাচসেরা হন যথারীতি শিবলি।

 

ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে গাজী গ্রুপের কাছে পাত্তাই পায়নি ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে জিতেছে গাজী গ্রুপ। বল বাকি ছিল ১২৯টি।

 

গাজীর হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৮ রান করেন নাঈম। এর আগে জয়ের কাজটা অর্ধেকটা সেরে রাখেন বোলাররা। ৩৬ ওভারে ম্যাচে ব্রাদার্সকে ৮২ রানে অলআউট করে। দলের হয়ে মাত্র দুজন ব্যাটার দুই অংকের ঘর স্পর্শ করতে পেরেছেন। গাজীর হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ রুবেল ও লিওন ইসলাম। ১৬ রান খরচ করা রুবেল ম্যাচসেরা হয়েছেন।

 

বিকেএসপির গ্রাউন্ড ৩-এ বড় জয় পেয়েছে মোহামেডান। সিটি ক্লাবকে ৫ উইকেট হারিয়েছে তারা।

 

৩৭ ওভারে ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৪ রান করে সিটি। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওপেনার সাদিকুর রহমান।

 

রান তাড়া করতে নেমে ৮০ রানের দারুণ ইনিংস খেলে মোহামেডানের জয় সহজ করে দেন এনামুল হক বিজয়। ২ ছক্কা ও ৯ চারের ইনিংসটির জন্য পরে ম্যাচসেরাও হয়েছেন তিনি।

Posted ৭:২৯ পিএম | সোমবার, ০৪ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137