আইন- আদালত
আইন- আদালত >>

ফিফা বিশ্বকাপ সম্প্রচারে ফুটবল তারকারদের যুক্ত করল বিবিসি

  |   সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট

ফিফা বিশ্বকাপ সম্প্রচারে ফুটবল তারকারদের যুক্ত করল বিবিসি

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা অলিভিয়ার জিরু,স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার সিজার আজপিলিকুয়েতা এবং দক্ষিণ আফ্রিকার তারকা বেনি ম্যাককার্থি আসন্ন বিশ্বকাপের বিবিসি স্পোর্টসের প্যানেলের বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়েছেন। আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য স্পোর্টস বিশেষজ্ঞ প্যানেল ঘোষণা করেছে বিবিসি।

 

টুর্নামেন্টের ১০৪টি ম্যাচই বিবিসির বিভিন্ন প্ল্যাটফর্মে কভার করা হবে। যার মধ্যে ৫৪টি ম্যাচ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে।

 

আইপ্লেয়ার, রেডিও ৫ লাইভ, বিবিসি সাউন্ডস, বিবিসি স্পোর্টস ওয়েবসাইট ও অ্যাপ, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া জুড়ে বিশ্বকাপের সর্বশেষ খবরাখবর জানতে পারবেন।

 

বিশ্বকাপ উপলক্ষে চালু নতুন বিবিসি ফুটবল ইউটিউব এবং টিকটক চ্যানেলগুলোতে বড় ম্যাচগুলোর প্রস্তুতিমূলক আলোচনা থাকবে।

 

সেই সঙ্গে প্রথম ১০ মিনিটের লাইভ স্ট্রিমিং অন্তর্ভুক্ত থাকবে।

বিবিসি স্পোর্টসের টিভি সম্প্রচারের নেতৃত্ব দেবেন কেলি কেটস, মার্ক চ্যাপম্যান, গ্যাবি লোগান এবং অ্যালেক্স স্কট। তাঁদের সঙ্গে আরো থাকবেন বিশেষজ্ঞ হিসেবে অ্যালান শিয়ারার, ওয়েন রুনি, মিকা রিচার্ডস, এলেন হোয়াইট, স্টেফ হটন, র‍্যাচেল করসি, জিরু, জো হার্ট, আজপিলিকুয়েটা, ম্যাককার্থি, লুকাস লেইভা এবং টমাস ফ্র্যাঙ্ক।

 

রেডিওতে ৯২টি ম্যাচের লাইভ কমেন্ট্রি সহ সম্পূর্ণ ১০৪টি ম্যাচের কভারেজ দেওয়া হবে।

 

যেখানে ধারাভাষ্যর নেতৃত্বে থাকবেন জন মারে এবং ইয়ান ডেনিস।

বিবিসি স্পোর্টসের ডিরেক্টর অ্যালেক্স কে জেলস্কি জানিয়েছেন, এবারের বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে আইকনিক টুর্নামেন্ট ভক্তদের কাছে পৌঁছে অভিনব উদ্যোগ নিয়েছে। বিবিসি তাদের টেলিভিশন, আইপ্লেয়ার, ওয়েবসাইট, অ্যাপ এবং ইউটিউব চ্যানেলে ২৪/৭ সক্রিয় থাকবে।

Posted ৬:৪৮ পিএম | সোমবার, ১৮ মে ২০২৬

www.pathokkantho.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Publisher
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ। উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )। প্রকাশক ও সম্পাদক : আশিষ সাহা , মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল, নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার, বার্তা সম্পাদক: বাঁধন সরকার।
Office Address

কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০ ই-মেইল dailypathokkantho@gmail.com অফিস ফোন +8809638278137